© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ভাষাসৈনিক আহমদ রফিক

শেয়ার করুন:
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ভাষাসৈনিক আহমদ রফিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ এএম | ২৫ আগস্ট, ২০২৫
হাসপাতালে ছয়দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ভাষাসৈনিক আহমদ রফিক। গতকাল সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ফেরেন তিনি।

আহমদ রফিকের কিডনি-সংক্রান্ত জটিলতা রয়েছে। তার ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত ছিল।

২০০৬ সালে আহমদ রফিকের স্ত্রী মারা যান। এর পর থেকে নিঃসন্তান এই কবি ও লেখক বাসায় একাই থাকেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমদ রফিক। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

পিএ/টিকে

মন্তব্য করুন