© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

শেয়ার করুন:
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ এএম | ২৫ আগস্ট, ২০২৫
কুমিল্লার হোমনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলেক মিয়া নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি নিহত রফিকুল ইসলামের চাচাতো ভাই।

গতকাল হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রফিকুল ইসলামের সাথে ঘাতক আলেক মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল রফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে আলেক মিয়া। স্থানীয়রা রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ঘটনার পর রফিকুল ইসলামের স্বজন ও স্থানীয়রা মিলে আলেক মিয়াকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, আলেক মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয়দের মারধরে তিনি আহত হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর আটক আলেক মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

ইএ/টিকে

মন্তব্য করুন