পাকিস্তান আমাদেরকে কী গণতন্ত্র শেখাবে- প্রশ্ন মাসুদ কামালের

পাকিস্তান আমাদেরকে কী গণতন্ত্র শেখাবে বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করছেন। এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে।

আমাদের সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্য ভালো হতে পারে। আমাদের নির্বাচন নিয়েও উনাদের কিছু পর্যবেক্ষণ উনারা বলছেন। আমরা বুঝতে পারি না যে পাকিস্তান আমাদেরকে কি গণতন্ত্র শেখাবে?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে জেলের মধ্যে রেখে দিয়েছে তারা। ইমরান খানের দল স্বতন্ত্র নির্বাচন করে একক সংখ্যাগরিষ্টতায় প্রায় সবচেয়ে বেশি আসন পেয়েছে। সেই দলের নেতাকে তারা জেলে ভরে রেখেছে। এই হলো ওদের গণতন্ত্র অবস্থা। তারা আমাদের গণতন্ত্র সম্পর্কে হয়তো সবক-টবক দিবে। আমরা সেটা পেয়ে খুব আনন্দ অনুভব করব।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর তারা কিছু সমঝোতা স্মারক, চুক্তি এগুলো করেছে। খুবই ইনসিগনিফিক্যান্ট। এগুলো দেশের জন্য খুব যে জরুরি বা গুরুত্বপূর্ণ আমি তাও মনে করি না।

পাকিস্তানের সঙ্গে অমীমাংশিত ইস্যুর কথা উল্লেখ করে মাসুদ বলেন, তিনটা ইস্যু নিয়ে আমরা বলেছি তারা এগুলো কোন গুরুত্বই দিচ্ছে না। এক নাম্বার ইস্যু হল ক্ষতিপূরণের ইস্যু। আমাদের সঙ্গে তাদের ক্ষতিপূরণের একটা ব্যাপার আছে। তারা ‘৭১ সালে আমাদের এখানে যে ক্ষতিগুলো করেছে- হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংস করেছে আমাদের অনেক কিছু, আমাদের অর্থনৈতিক যে বিশাল ক্ষতি করেছে সেগুলোর একটা হিসাব নিকাশের পর আমরা একটা ক্ষতিপূরণ পেতে পারি। এটা আন্তর্জাতিক আইনের মাধ্যমেই পেতে পারি।

দ্বিতীয় ইস্যুর কথা উল্লেখ করে মাসুদ কামাল বলেন, আমাদের এখানে যে গণহত্যা হয়েছে সেই ব্যাপারে আমাদের দাবি পাকিস্তান দুঃখ প্রকাশ করুক। তারা মাফ চাক আমাদের কাছে যে আমরা অন্যায় করেছি, তোমাদের কাছে ক্ষমা চাই। এ বিষয়টা নিয়ে ইমরান খান যখন পাকিস্তানে বিরোধী দলের ছিলেন, যখন প্রধানমন্ত্রী হননি তখন তিনি সংসদে বলেছিলেন পাকিস্তান গভমেন্টের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া একাত্তর ঘটনা নিয়ে। এটা নিয়েও কোন প্রকাশ্য ক্ষমা আনুষ্ঠানিকভাবে কেউ চায়নি।

তৃতীয় ইস্যুর কথা উল্লেখ করে মাসুদ বলেন, আমাদের এখানে পাকিস্তানের অনেক নাগরিক আটকা পড়ে আছে। আমরা বলি যে বিহারী ক্যাম্প আছে একটা মোহাম্মদপুর, আরেক জায়গা সৈয়দপুর, এরকম প্রচুর পাকিস্তানি আমাদের এখানে আটকা আছে। তারা পাকিস্তানে ফেরত যেতে চায় কিন্তু যেতে পারেনি। তারা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেনি এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে বসবাস করছে। তারা তো পাকিস্তানের নাগরিক, তাদেরকে পাকিস্তান গভমেন্ট ফেরত নিবে এই দাবিটা আমরা করছি। এটা নিয়ে কোন আলোচনা, ডেভেলপমেন্ট এখন পর্যন্ত হয়নি।

মাসুদ কামাল আরো বলেন, এই তিনটা হলো আমাদের সঙ্গে তাদের অমীমাংশিত বিষয়। অথচ এই ইসহাক দার বলছেন সমাধান নাকি হয়ে গেছে। কবে হলো? সমাধান হয়ে থাকলে যে নাগরিকগুলো আটকা আছে এদের কি হবে? এদেরকে নিচ্ছেন না কেন আপনি?

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026