© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না ফেরার দেশে অভিনেতা জয়

শেয়ার করুন:
না ফেরার দেশে অভিনেতা জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৬ পিএম | ২৫ আগস্ট, ২০২৫
নব্বইয়ের দশকের জনপ্রিয় টালিউড অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালে (২৫ আগস্ট) ১১টা ৩০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন অভিনেতা।

জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভুগছিলেন তীব্র শ্বাসকষ্ট সমস্যায়। সিওপিডির রোগী ছিলেন তিনি।

গত ১৫ আগস্ট হঠাৎঅসুস্থ হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জয়কে। শারীরিক অবস্থার অবনতি থাকায় চিকিৎসক দ্রুত তাকে ভেন্টিলেশনে ভর্তি করেন।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৬ তারিখ অভিনেতাকে বেডে স্থানান্তর করা হয়। কিন্তু ১৭ আগস্ট আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের ভেন্টিলেশন ছিলেন তিনি। আজ সকালে জয়ের হার্ট অ্যাটাক হয়। অবস্থা গুরুতর হলে দুপুরেই মৃত্যু হয় তার।

কয়েক দশক ধরে শোবিজ দুনিয়ায় কাজ করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ে পা রাখেন। তার ব্লকবাস্টার দুটো হিট সিনেমা হলো ‘অভাগিনী’ও ‘হীরক জয়ন্তী। ২০১৪ সালে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে নাম লেখান এ টালিউড অভিনেতা।

এফপি/টিএ

মন্তব্য করুন