© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

না ফেরার দেশে ঢালিউডের গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া

শেয়ার করুন:
না ফেরার দেশে ঢালিউডের গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ২৫ আগস্ট, ২০২৫
মারা গেলেন ঢালিউডের এক সময়ের প্রভাবশালী চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা ভূঁইয়া।

বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের কারণে অচল হয়ে পড়ে দুটি কিডনি। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন এই অভিনেত্রী।



সত্তর দশকে স্বামী চিত্রপরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন জাহানারা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন তিন শতাধিক সিনেমায়।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এমকে/এসএন

মন্তব্য করুন