© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেদখল হচ্ছে শ্রীদেবীর সম্পত্তি, বিপাকে অভিনেত্রীর স্বামী

শেয়ার করুন:
বেদখল হচ্ছে শ্রীদেবীর সম্পত্তি, বিপাকে অভিনেত্রীর স্বামী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৫
তামিলনাড়ুতে জন্ম হলেও সিনেমাতে কাজের জন্য চেন্নাইয়ে বসবাস শুরু করেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। নিজের উপার্জিত অর্থে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে একটি বাড়ি কিনেছিলেন তিনি। সেখানেই বেড়ে উঠেছেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী- খুশি। এবার সেই বাড়িটি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ!

বাড়িটির মালিকানা রক্ষা করতে মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেছেন অভিনেত্রীর স্বামী বনি কাপুর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাংলো বাড়িটি কিনেছিলেন শ্রীদেবী। ওই ব্যক্তির তিন ছেলে ও দুই মেয়ে। তাঁদের পরিবারের সম্মিলিত আইনি সম্মতিতেই বাংলোটি কেনেন বলে দাবি প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর পরিবারের।

বাংলো বাড়িটি কেনার প্রায় সাড়ে তিন দশক পর অভিনেত্রীর এই সম্পত্তির তিনজন দাবিদার প্রকাশ্যে এসেছেন।

একজন নারী, যিনি বাড়ির তৎকালীন মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। বাকি দুজন দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র।

এই ঘটনার জেরে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বনি কাপুর। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘যখন শ্রীদেবী বাড়িটি কেনেন সেই সময় ওই মালিকের দ্বিতীয় স্ত্রী জীবিত ছিলেন।
যিনি মারা যান ১৯৯৯ সালে। তবে বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিয়ে আইনগত স্বীকৃতি ছিল না।’

আপাতত আদালতে বিচারাধীন এই মামলা।

উল্লেখ্য, ১৯৯৬ সালে অভিনেতা ও প্রযোজনক বনি কাপুরকে বিয়ে করেছিলেন বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী। বিয়ের একবছর পর ঘর আলো করে জন্ম নেন জাহ্নবী কাপুর।

এরপর ২০০০ সালে শ্রীদেবী-বনি দম্পতির ঘরে জন্ম নেন খুশি কাপুর।

এসএন 

মন্তব্য করুন