প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।

সদস্য হিসেবে রয়েছেন, শিল্প ও গৃহায়ন–গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান , শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর। সদস্য–সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে-

বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া।

প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা।

জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আন্দোলনরত প্রকৌশলীদের তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টাকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এতে প্রকৌশলী সংগঠনগুলোর প্রতিনিধিরাও থাকবেন।

তিনি আরও বলেন, এটার সূত্রপাত হয় নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) এক ঘটনায়। একজন প্রকৌশলীকে হত্যার হুমকির বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তিমূলক বদলিও করা হয়েছে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026