© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিপলস লিজিংয়ের আমানতকারীরা টাকা ফেরত পেতে অর্থমন্ত্রীর দ্বারস্থ

শেয়ার করুন:
পিপলস লিজিংয়ের আমানতকারীরা টাকা ফেরত পেতে অর্থমন্ত্রীর দ্বারস্থ
own-reporter
০৭:৩৬ পিএম | ০৪ নভেম্বর, ২০১৯

আমানতের টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএস) আমানতকারীরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আমানতের টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএস) আমানতকারীরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে পিএলএফএসের ছয় সদস্যের প্রতিনিধি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে তারা জানান, অর্থমন্ত্রী আমানতকারীদের টাকা দ্রুত ফেরত দেয়ার ব্যবস্থা করবেন।

সাক্ষাতকালে অর্থমন্ত্রীর কাছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএস) অবসায়ন (বন্ধ) প্রক্রিয়া বন্ধ করা এবং ক্ষুদ্র ও ব্যক্তি আমানতকারীদের সঞ্চয় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফেরত দেয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।

পিএলএফএসের পক্ষে আতিকুর রহমান আতিক সাংবাদিকদের বলেন, একটি অসাধু চক্র সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক আমাদের সর্বস্বান্ত করে দেয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন কৌশলে, নামে-বেনামে আমানতকারীদের অর্থ বাগিয়ে নিয়েছে। এখানেই তারা ক্ষান্ত হয়নি। পরিকল্পনা মাফিক তারা এ প্রতিষ্ঠানটিকে অবসায়নের পর্যায়ে নিয়ে গেছে।

আমরা ভীত যে, এভাবে এগোতে থাকলে এ চক্র সব দায়দেনা থেকে মুক্তি পাবে এবং শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে। আমাদের সব সঞ্চয় লুট করে এ লিজিংয়ের পরিচালকসহ অন্যরা আরাম-আয়েশী জীবনযাপন করছে। বিদেশে তারা সেকেন্ড হোম বানাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পিপল লিজিংয়ের পক্ষে এ সময় প্রশান্ত কুমার দাস, রানা ঘোষ, সামিয়া বিনতে মাহবুব, আবু নাসের বখতিয়ার ও কামার আহমেদ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন