চট্টগ্রামসহ চার বিমানবন্দর ১৪ ঘণ্টা বন্ধ

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে চট্টগ্রামসহ দেশের চারটি বিমানবন্দরে ১৪ ঘণ্টা বন্ধ থাকবে বিমান ওঠানামা। এগুলো হচ্ছে- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দর।

শনিবার বিকেল চারটা থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে এই চার বিমানবন্দর। এই সময়ের মধ্যে চার বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করবে না। তবে এর কারণে কতগুলো পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হতে চলেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, এ সময় সংকট এড়াতে অপেক্ষাকৃত নিরাপদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বলেন, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এরপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকবে। এরপর আবহাওয়ার গতিপ্রকৃতি, ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষয়ক্ষতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026