© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেমিট্যান্স প্রবাহ ২৫ শতাংশ বৃদ্ধি পাবে: অর্থমন্ত্রী

শেয়ার করুন:
রেমিট্যান্স প্রবাহ ২৫ শতাংশ বৃদ্ধি পাবে: অর্থমন্ত্রী
own-reporter
০৭:৩৪ পিএম | ২৭ নভেম্বর, ২০১৯

সরকারের বেশ কয়েকটি পদক্ষেপের কারণে চলতি ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমপক্ষে ২৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সরকারের বেশ কয়েকটি পদক্ষেপের কারণে চলতি ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমপক্ষে ২৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার অর্থমন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশীরা চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম চার মাসে ৬ হাজার ১৫৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স প্রেরণ করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০.৪৮ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়কালে দেশে ৫ হাজার ১০৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রেরণে বর্ধিত ব্যয়ের বোঝা অপসারণ এবং আইনি চ্যানেলগুলোর মাধ্যমে রেমিট্যান্স আনতে উৎসাহ দেয়ার জন্য প্রেরণ করা অর্থের ওপর ২ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। যে কোনো ব্যক্তি কোনো প্রকারের দলিল ছাড়াই প্রতিটি লেনদেনে ১৫০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠাতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স প্রেরণের প্রক্রিয়া আরও সহজ করার জন্য জনতা ব্যাংক এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আরএকে ব্যাংক একসঙ্গে কাজ করতে একটি চুক্তি করবে বলে জানান অর্থমন্ত্রী।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন