© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এডিবির নতুন প্রেসিডেন্ট জাপানের আাকাওয়া  

শেয়ার করুন:
এডিবির নতুন প্রেসিডেন্ট জাপানের আাকাওয়া   
international-desk
০৬:১৩ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৯

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্টে নির্বাচিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বিশেষ উপদেষ্টা মাসসাতুগু আসাকাওয়া (৬১)।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বিশেষ উপদেষ্টা মাসসাতুগু আসাকাওয়া (৬১)।

সোমবার বোর্ড অব গভর্নরদের সর্বসম্মতিক্রমে এডিবির দশম প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

বর্তমান প্রেসিডেন্ট টেকহিকো নাকাও ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনিও একজন জাপানি। ১৬ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন। ১৭ জানুয়ারি মাসসাতুগু আসাকাওয়া দায়িত্ব গ্রহণ করবেন।

এডিবির গভর্নর বোর্ডের সভাপতি হংক নাম-কি বলেন, ‘আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়নে আসাকাওয়ার বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা এডিবির যে লক্ষ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি, অন্তর্ভুক্তি, স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়ন, তা অর্জনে ভূমিকা রাখবে।’

আসাকাওয়া প্রায় চার দশক জাপানের অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত টোকিও বিশ্ববিদ্যালয়ে এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

তিনি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ব্যাচেলর ডিগ্রি এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এমপিএ ডিগ্রি লাভ করেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন