সিলেটে নামলো ‘সোনার তরী’  

ম্যানচেস্টার থেকে ২৯৭ জন যাত্রী নিয়ে ফ্লাইট বোয়িং-৭৮৭ ‘সোনার তরী’ সিলেটে অবতরণ করেছে।

সোমবার দুপুর ১২টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ২৯৮ যাত্রী ধারণক্ষমতার প্লেনটি ২৯৭ জন যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করেছে। যাত্রীদের মধ্যে ২৮৫ জনই সিলেটের এবং বাকিরা ঢাকার। প্লেনটি সিলেট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ফ্লাই করবে।

তিনি বলেন, সপ্তাহে তিনদিন (সোম, বুধ, শুক্রবার) সিলেট রুটে চলাচল করবে বিমানটি।

প্রায় আট বছর বন্ধ থাকার পর রোববার ঢাকা-ম্যানচেস্টার রুটে আবার ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ রুটের উদ্বোধন করেন।
এটি বিমানের ১৭তম রুট। প্লেন সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।

বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে শুরু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। সপ্তাহে তিনদিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।

জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। বিমানের মোবাইল অ্যাপ ব্যবহার করে যাত্রীরা নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন সব গন্তব্যের টিকিট।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি প্লেন রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026