বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসাবে নিয়োগ পেলেন রহমাতুল মুনিম

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া অপর এক প্রজ্ঞাপনে রহমাতুল মুনিমকে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের পর্ষদেও পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৯ (৩) (ডি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এর স্থলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বর্তমান সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে (বর্তমান পদে থাকা সাপেক্ষে) তার যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো।

অপর প্রজ্ঞাপনে মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার স্থলে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে (বর্তমান পদে থাকা সাপেক্ষে) একই মেয়াদের জন্য দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের পর্ষদে পরিচালক হিসেবেও নিয়োগ দেয়া হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026