© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমার বাড়ির গরু’ নিয়ে আসছে ছয়মিশালী

শেয়ার করুন:
‘আমার বাড়ির গরু’ নিয়ে আসছে ছয়মিশালী
own-reporter
০৫:৪৮ পিএম | ২৯ জুলাই, ২০২০

শিক্ষার্থী উদ্যোক্তা নির্ভর প্লাটফর্ম ছয়মিশালী কোরবানি ঈদে আয়োজন করতে যাচ্ছে "আমার বাড়ির গরু" নামে একটি ইভেন্ট। যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবে। এতে আয়োজক পার্টনার হিসেবে থাকছে আইফার্মার এশিয়া (Ifarmer Asia)

শিক্ষার্থী উদ্যোক্তা নির্ভর প্লাটফর্ম ছয়মিশালী কোরবানি ঈদে আয়োজন করতে যাচ্ছে "আমার বাড়ির গরু" নামে একটি ইভেন্ট। যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবে। এতে আয়োজক পার্টনার হিসেবে থাকছে আইফার্মার এশিয়া (Ifarmer Asia)

জানা গেছে, আয়োজনে অংশ নিতে কোরবানির গরু নিয়ে ঘটে যাওয়া কোনো মজার স্মৃতি বা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে ছয়মিশালী'র ফেসবুক পেইজে। আগামী ৩১ জুলাই পর্যন্ত পাঠানো যাবে লেখা। পরে অংশগ্রহণকারীদের পাঠানো লেখা ঈদের পরদিন ছয়মিশালী'র ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। সেখান থেকে পাঠকদের লাইক, শেয়ার ও বিচারকদের নম্বরের ভিত্তিতে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকছে ছয়মিশালী ও আইফার্মার এশিয়ার পক্ষ থেকে আর্কষণীয় পুরষ্কার।

আয়োজকরা জানান, করোনা পরিস্থিতির এই সময়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষ তাদের মজার স্মৃতিগুলো রোমন্থন করে কিছুটা হলেও ভালো সময় কাটাবে। আর সেগুলো অন্যরা জেনেও আনন্দ পাবেন এবং পাশাপাশি বিজয়ীসহ প্রত্যেককেই পুরস্কৃত করার মাধ্যমে তাদের লিখালিখির চেষ্টাকে আরো উৎসাহ প্রদান করা সম্ভব হবে।

ইভেন্টের বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন ছয়মিশালী'র অফিশিয়াল ফেসবুক পেইজ: https://www.facebook.com/choymishali.platformforstudents/

গ্রুপ: https://www.facebook.com/groups/664082047700204/?ref=share

উল্লেখ, বাংলাদেশের প্রথম শিক্ষার্থী উদ্যোক্তা নির্ভর প্লাটফর্ম "ছয়মিশালী"। বর্তমানে দেশের সর্বমোট ৬২ টি ক্যাম্পাসে রয়েছে "ছয়মিশালী"-র নেটওয়ার্ক। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন