এবার তিনগুন বেশি ইলিশ যাচ্ছে ভারতে

মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ-ভারত গমনাগমন কার্যত বন্ধ। সামনে আসছে পূজা। দুর্গাপূজাকে ঘিরে ভারতে ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। প্রতি বছরই পূজা উপলক্ষে ইলিশের বিশেষ চালান যায় ভারতে। এবারও তার ব্যতিক্রম হবেনা। বরং এবার ইলিশ যাবে অন্যান্য বারের চেয়ে তিনগুন বেশি।

কলকাতার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রপ্তানি সংক্রান্ত অনুমতিপত্র হাতে পেয়েছে ভারত। অনুমতিপত্র পাওয়ার পর থেকেই ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ আদায় করে দ্রুত ইলিশ আমদানির তোড়জোড় শুরু করে দিয়েছে দিল্লি।

জানা গেছে, এবছর দুর্গাপূজায় উপহার হিসেবে ১০ অক্টোবরের মধ্যে ১৪৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাবে বাংলাদেশ। ২২ অক্টোবর দুর্গাপূজার সপ্তমী।

গত বছরও ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার ইলিশের উৎপাদন বেশি হওয়ায় মোট নয়টি সংস্থাকে সর্বনিম্ন ১৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ আনন্দবাজারকে বলেছেন, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ইলিশ আনতে সব রকম সহযোগিতা করছে রাজ্য।

কলকাতার হাওড়ার পাইকারি মাছ কারবারি সংগঠনের কর্তা সৈয়দ আনোয়ার মাকসুদ আনন্দবাজারকে জানিয়েছেন, অনুমতি পাওয়ার পরে মাঝে শুক্রবার বাংলাদেশে এবং রোববার ভারতে ছুটি। ছুটি শেষ হলেই সব বাঁধা কাটিয়ে কলকাতায় আসবে ইলিশ।

সৈয়দ আনোয়ার মাকসুদ আরও বলেন, পেট্রাপোল সীমান্ত দিয়েই কলকাতায় ইলিশ ঢুকে। পরে এসব ইলিশ হাওড়া, শিলিগুড়ি যাবে। বাংলাদেশের ইলিশ না আসা পর্যন্ত আমাদের গুজরাট ও মায়ানমারের ইলিশের ওপর নির্ভর করতে হয়। কিন্তু গুজরাট ও মায়ানমারের ইলিশের স্বাদ আর পদ্মার ইলিশের স্বাদ আকাশ-পাতাল ফারাক। বাংলাদেশের ইলিশের জন্য ভারতীয়রা বছর ধরে অপেক্ষায় থাকে। এই ইলিশের স্বাদই আলাদা। তাই দামও একটু বেশি।

তিনি জানান, কলকাতা, হাওড়া ও শিলিগুড়ির বাজারে এক কেজি বা ১২০০ গ্রামের বড় ইলিশের দাম কমবেশি ১৩০০ টাকা। পদ্মার ইলিশের দামও এরকমই হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026