মহামারির প্রভাব থেকে বের হয়ে আসছে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

মহামারির প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতি বের হয়ে আসছে উল্লেখ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের জিডিপি ২০২০-২০২১ অর্থ বছরে ছয় দশমিক আট শতাংশ হবে।

মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। যদিও বাংলাদেশ সরকার অনুমান করছে ২০২০-২০২১ অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি আট দশমিক দুই হবে।

প্রতিবেদনে বলা হয়, কার্যকর উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি সচল থাকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সরকারের প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়নের ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হয়েছে। বাংলাদেশে এবং রপ্তানি গন্তব্যে করোনা মহামারির দীর্ঘমেয়াদী প্রভাবের ফলে প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল ঝুঁকি তৈরি হয়েছিল।

এতে আরও বলা হয়, বাংলাদেশে করোনা মোকাবিলা এবং দেশের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের জন্য এডিবি ইতোমধ্যে ৬০০ মিলিয়ন ডলার ঋণ এবং চার দশমিক চার মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। ২০২১ থেকে ২০২৩ সালে বাংলাদেশকে আরও পাঁচ দশমিক নয় বিলিয়ন ডলার দেবে এডিবি। সেই সঙ্গে তাৎক্ষণিক সহায়তা প্রোগ্রামের জন্য রয়েছে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মহামারির প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতি বেড়িয়ে আসছে। স্বাস্থ্য ও মহামারি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য চাপ থাকা সত্ত্বেও সরকার গরিব ও দুস্থদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করে উপযুক্ত অর্থনৈতিক উদ্দীপনা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাসহ অর্থনীতিকে সুসংহত করেছে।

তিনি আরও বলেন, রপ্তানি এবং রেমিটেন্সের পাশাপাশি অর্থনৈতিক উদ্দীপনা ও সামাজিক সুরক্ষায় বৈদেশিক তহবিল নিশ্চিত করাসহ সরকারের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলেই এই পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

এডিবি সরকারকে আরও সহায়তা দেওয়ার জন্য কাজ করছে উল্লেখ করে তিনি জানান, প্রথম দিকেই ভ্যাকসিন হাতে পেলে এবং মহামারি ব্যবস্থাপনার উপর আরও জোর দিলে তা এই অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও সহায়ক হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026