© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিকে হালদারের অর্থ কেলেঙ্কারি: পিপলস লিজিংয়ের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

শেয়ার করুন:
পিকে হালদারের অর্থ কেলেঙ্কারি: পিপলস লিজিংয়ের ৪ কর্মকর্তাকে দুদকে তলব
own-reporter
০৭:৫৩ পিএম | ১০ জানুয়ারি, ২০২১

পিকে হালদারের ৩ হাজার ছয়’শ কোটি টাকা পাচারের ঘটনার অনুসন্ধানে পিপলস লিজিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামী হুদাসহ চারজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পিকে হালদারের ৩ হাজার ছয়’শ কোটি টাকা পাচারের ঘটনার অনুসন্ধানে পিপলস লিজিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামী হুদাসহ চারজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে তাদের তলব করা হয়েছে।

চিঠিতে পিপলস লিজিংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ জামাল, হেড অব ক্রেডিট মাহামুদা কায়সার এবং সিএফও মানিক লাল সমাদ্দারকে তলব করা হয়। ১৪ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আত্মীয় স্বজনের নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে অর্থ আত্মসাৎ করেন প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)। এছাড়া কোম্পানির স্থাবর সম্পদও বিক্রি করেন তিনি। অনুসন্ধানের স্বার্থে এসব তথ্য উদঘাটনেই পিপলস লিজিংয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

টাইমস/এসএন

মন্তব্য করুন