© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু, কমতে পারে দাম

শেয়ার করুন:
ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু, কমতে পারে দাম

ফাইল ছবি

economic-reporter
০৭:০৫ পিএম | ১৯ মার্চ, ২০২১

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ভারত থেকে পেঁয়াজবাহী দুটি ট্রাক বাংলাদেশে ঢুকেছে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ভারত থেকে পেঁয়াজবাহী দুটি ট্রাক বাংলাদেশে ঢুকেছে।

এর আগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর উৎপাদন সংকটের অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। তারপর বাংলাদেশে পেঁয়াজের দাম আড়াইশো টাকায় গিয়ে থাকে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার পেঁয়াজ নিয়ে ভারতের দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। পরে পেঁয়াজ খালাস করা হয়। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আমদানিকারক প্রতিষ্ঠান।

সূত্রটি আরও জানিয়েছে, ভারত থেকে আসা প্রতি টন পেঁয়াজের দাম ধরা হয়েছে ১৪০ মার্কিন ডলার। পণ্য ছাড় করাতে সরকারকে আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন গণমাধ্যমকে বলেন, পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার গণমাধ্যমকে বলেন, আমদানি করা পেঁয়াজ যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করে নিয়ে যেতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন