© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কর কমিশনার হিসেবে পদোন্নতি পেলেন ১২ জন

শেয়ার করুন:
কর কমিশনার হিসেবে পদোন্নতি পেলেন ১২ জন
own-reporter
০৫:৪৩ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে কর কমিশনার করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানাই লাল শীল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন-অতিরিক্ত কর কমিশনার মো. আবদুল লতিফ, মকবুল হোসেন পাইক, জামাল আহমেদ, আহাম্মদ উল্ল্যাহ, একেএম বদিউল আলম, জিএম আবুল কালাম কায়কোবাদ, মো. ইকবাল হোসেন, মো. বজলুল করিম ভুঞা, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবুল মনসুর ও মো. ফজলুর রহমান।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন