চট্টগ্রাম বন্দরে নির্মাণ হবে আরও তিন টার্মিনাল

২০২৫ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে নতুন আরও ৩টি টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

বুধবার দুপুরে নগরীর শহীদ আবদুর রহমান মুন্সী অডিটোরিয়ামে ১৩২তম বন্দর দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিবছরের ন্যায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্দর দিবস উদযাপন করবে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর চেয়ারম্যান জানান, ২০২৫ সালের মধ্যে বে টার্মিনালে ১৫শ’ মিটার দীর্ঘ মাল্টিপারপাস, ১২২৫ ও ৮শ’ মিটারের ২টি কনটেইনার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে ইয়ার্ড, ট্রাক টার্মিনাল ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।

বে টার্মিনাল হলে বন্দরের সক্ষমতা তিনগুণ বাড়বে জানিয়ে রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, প্রকল্প এলাকার ৬৭ একর জমি বন্দরকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। এর বিপরীতে ৩৬৪ কোটি টাকা জেলা প্রশাসনকে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটিতে ৮০৩ একর খাস জমি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে বন্দর জেটিতে জোয়ারের সময় সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের ১৯০ মিটার লম্বা জাহাজ ভিড়তে পারে। বে টার্মিনাল নির্মাণ হলে এর চেয়ে বেশি ড্রাফটের বড় বড় জাহাজ জোয়ারের অপেক্ষা ছাড়াই ২৪ ঘণ্টা ভিড়তে পারবে।

তিনি আরও জানান, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বন্দর সম্প্রসারণের লক্ষ্যে বে টার্মিনাল, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, লালদিয়া টার্মিনাল, কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণের প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি মিরসরাই-সীতাকুণ্ড-ফেনী নিয়ে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শিল্পনগরকে সাপোর্ট দিতে সীতাকুণ্ডে আরেকটি টার্মিনাল নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ চলছে।

বন্দর চেয়ারম্যান জানান, আগে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল অনেক বেশি ছিল। কি গ্যান্ট্রি ক্রেন সংযোজনের ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি বেড়েছে। কনটেইনার জাহাজকে কম সময় জেটিতে অবস্থান করতে হচ্ছে। বহির্নোঙরে আসার পর সরাসরি জেটিতে ভিড়ার রেকর্ডও হয়েছে। ২০১৭ সালে বন্দরে জাহাজ আসে ৩ হাজার ৩৭০টি, ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৭টি।

তিনি জানান, ২০১৭ সালে ২০ ফুট দীর্ঘ ২৬ লাখ ৬৭ হাজার কনটেইনার হ্যান্ডলিং করলেও ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ২৯ লাখ ৩ হাজার। প্রবৃদ্ধি ৯ শতাংশ। কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যান বন্দরের ৩০ বছর মেয়াদি প্রক্ষাপণ ছাড়িয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমোডর খন্দকার আকতার হোসেন, সচিব মো. ওমর ফারুকসহ শীর্ষ কর্মকর্তারা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026