রমজানে চিনির ঘাটতি হবে না: শিল্প প্রতিমন্ত্রী

রমজানের জন্য দেশে পর্যাপ্ত চিনির মজুদ আছে। ফলে রমজান মাসে ঢাকাসহ দেশের কোথাও চিনির ঘাটতি হবে না বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পর্যালোচনা সভায় একথা জানানো হয়।

২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়। শিল্পসচিব আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।   

সভায় জানানো হয়, আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালনায় রাজধানীর ১৬টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে চিনি বিক্রি করা হবে।

সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, চিনি শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে উন্নত মানের আখ উৎপাদন করার মাধ্যমে চাষিদের উৎসাহিত করতে হবে। অধিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন জাতের ইক্ষুর জাত উদ্ভাবন করতে হবে। 

চিনি শিল্পকে লাভজনক করে তোলা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের অনেক উদ্যোক্তা চিনি শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। পুরাতন চিনি শিল্প কারখানায় আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হবে।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026