© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এসএলএসডি-এমওইউয়ের সমঝোতা চুক্তি সই

শেয়ার করুন:
এসএলএসডি-এমওইউয়ের সমঝোতা চুক্তি সই
central-desk
১০:২১ পিএম | ২৬ এপ্রিল, ২০১৯

সোসাইটি ফর লিডারশিপ সিক্লস্ ডেভেলপমেন্ট (এসএলএসডি) এবং বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার (এমওইউ) মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভিআইপি লাউঞ্জে এসএলএসডির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এবং বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার নির্বাহী চেয়ারম্যান তান শ্রী ডাতো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সোসাইটি ফর লিডারশিপ সিক্লস্ ডেভেলপমেন্ট (এসএলএসডি) এবং বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার (এমওইউ) মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভিআইপি লাউঞ্জে এসএলএসডির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এবং বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার নির্বাহী চেয়ারম্যান তান শ্রী ডাতো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুটি কর্পোরেট প্রশিক্ষণ এবং অন্যান্য বিভিন্ন শিক্ষাবিষয়ক সেমিনার ও তথ্য বিনিময়ে সহযোগিতা পাবে।

এসএলএসডির প্রশিক্ষণ সমন্বয়ক মেহেদী হাসান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএলএসডির উপদেষ্টা ও লংকাবাংলা ইনভেস্টমেন্টর সিইও হাসান জাভেদ চৌধুরী, বিশেষ অতিথি এসএলএসডির পরিচালক (সিএসআর) চৌধুরী শাহজাহান ও বাইনারি গ্র্যাজুয়েট স্কুলের ডিন সহযোগী অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন