ইয়ামাহা সংযোজন কারখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল সংযোজন কারখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে এ কারখানা স্থাপন করেছে বাংলাদেশে ইয়ামাহার পরিবেশক প্রতিষ্ঠান এসিআই মোটরস।

শনিবার রাজধানীর একটি হোটেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও ইয়ামাহা মোটর করপোরেশন জাপানের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার ইয়াসুতাকা সুজুকি।

সম্পূর্ণ বিযুক্ত (সিকেডি) অবস্থায় আমদানি করা মোটরসাইকেল এ কারখানায় সংযোজন করা হবে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়চালায় স্থাপিত এ কারখানার বার্ষিক মোটরসাইকেল সংযোজন সক্ষমতা ৬০ হাজার ইউনিট। ইয়ামাহা জাপানের সরাসরি কারিগরি সহযোগিতায় এ কারখানা স্থাপন করা হয়েছে। উৎপাদনের প্রতিটি ধাপে সম্পূর্ণ গুণগত মান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করেছে ইয়ামাহা জাপান।

এসিআই মোটরস সূত্রে জানা গেছে, জাপানের কারিগরি সহায়তায় স্থাপিত এ কারখানায় সংযোজিত মোটরসাইকেলের গুণগত মান জাপান ও ভারতের মোটরসাইকেলের সমমানের হবে। বাংলাদেশের পরিবেশে ইয়ামাহা উচ্চমানসম্পন্ন মোটরসাইকেল সরবরাহ করতে পারবে। এ কারখানা স্থাপনে সরকারের শিল্পনীতি ও নিয়ম-কানুন সর্বাত্মকভাবে অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, এসিআই মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. ফা হ আনসারী, এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026