করমুক্ত আয় সীমা অপরিবর্তিত

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয় সীমা অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত থাকায় সাধারণ করদাতাদের আড়াই লাখ টাকা নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের ৩ লাখ টাকা এবং প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে ৪ লাখ পর্যন্ত কর দিতে হবে না।

এ ছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৪ লাখ ২৫ হাজার পর্যন্ত কর দিতে হবে না।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ,আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী ব্যবসা থেকে আয়ে কর ৪৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি অর্থবছরের মূল বাজেট ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটের আকার সংশোধিত বাজেট থেকে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকার মতো বেশি।

নতুন বাজেটে ব্যয় মেটাতে সরকারি অনুদানসহ আয়ের পরিমাণ ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয় ধরা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। এনবিআর–বহির্ভূত করব্যবস্থা থেকে আসবে ১৪ হাজার ৫০০ কোটি টাকা এবং বিভিন্ন সেবামূলক থেকে ৩৭ হাজার ৭১০ কোটি টাকা আদায়ের লক্ষ্য ঠিক করে রাখা হয়েছে। বরাবরের মতো আগামী বাজেটের ঘাটতিও থাকছে জিডিপির ৫ শতাংশ। মোট ঘাটতি ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ধরা হয় ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। সরকারের অর্থায়নে অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে ঋণ ধরা হয়েছে ৭৭ হাজার ৩৬৩ কোটি টাকা। চলতি অর্থবছরে যা আছে ৭১ হাজার ২২৬ কোটি টাকা।

উন্নয়ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026