২৪ হাজার ৯৯০ টাকায় ওয়ালটনের বাংলা ভয়েস কন্ট্রোল টিভি  

দেশে প্রথম বাংলা ভয়েস কন্ট্রোল স্মাট টিভি নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের নিজস্ব অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ই-প্লাজায় ২৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই স্মাট টিভি।

এছাড়াও ২ হাজার ৮৩ টাকা মাসিক কিস্তিতে (ইএমআই) এটি কেনার সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং ই-কমার্সের ইনচার্জ মোহাম্মদ তানভীর রহমান জানান, প্রাথমিকভাবে ডব্লিউই-ডিএইচ ৩২ভি (৮১৩ মিলিমিটার) মডেলের ভয়েস কন্ট্রোল টিভি ই-প্লাজায় আনা হয়েছে, যার দাম ২৪ হাজার ৯৯০ টাকা।

eplaza.waltonbd.com ওয়েবসাইট থেকে বিশ্বের যেকোনো স্থানে বসেই কেনা যাবে এই টিভি। ৩২১টি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা নাহিদ হোসেন জানান, টেলিভিশন প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণার মাধ্যমে টিভিতে উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার সংযোজন করছে ওয়ালটন। এরই পরিপ্রেক্ষিতে স্মার্ট টিভিতে এবার বাংলা ল্যাঙ্গুয়েজ অপশন সংযুক্ত করা হয়েছে।

তিনি জানান, স্মার্ট টিভিতে বাংলা, হিন্দি বা ইংরেজি কনটেন্ট যুক্ত করা রয়েছে যার ফলে প্রয়োজনে গ্রাহককে টিভির রিমোট বাটনে আর টাইপ করতে হবে না। গ্রাহক ‘হ্যালো ওয়ালটন’ বললেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস রিসিভার সচল হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় কনটেন্টটি মুখে বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট অথবা ইউটিউবে চলে আসবে।

টেলিভিশন জগতে একমাত্র ওয়ালটন টিভিতেই বাংলা ভয়েস কন্ট্রোল অপশন সংযোজন করা হয়েছে। এই প্রযুক্তি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন, যোগ করেন তিনি।

জানা গেছে, অ্যান্ড্রয়েড সেভেন পরিচালিত ওয়ালটনের ওই স্মার্ট টিভিতে ব্যবহৃত হয়েছে এআরএম করটেক্স এ৫৩ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম এবং ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ই-শেয়ার অ্যাপ ব্যবহার করে এই টিভিতে মোবাইল থেকে ছবি, ভিডিও, অডিও, ফাইল দেখা যাবে।

এ ছাড়া, পেনড্রাইভ বা অন্য ডিভাইস থেকে মুভি, ভিডিও, গান, ছবিসহ বিভিন্ন কনটেন্ট দেখার জন্য রয়েছে ৪টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট ইত্যাদি। ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি এই টিভির প্যানেলে ৪ বছরের ওয়ারেন্টিসহ ৫ বছরের বিনা মূল্যের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026
img
জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ Feb 01, 2026
img
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
অভিনয়ের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মা, তবুও অনড় ছিলেন সায়নী গুপ্ত Feb 01, 2026
img

হাসনাত আব্দুল্লাহ

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না Feb 01, 2026
img
জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি: নজরুল ইসলাম খান Feb 01, 2026
img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img

আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026