© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেষট্টি তাঁতি পেলেন জামদানির জিআই

শেয়ার করুন:
ছেষট্টি তাঁতি পেলেন জামদানির জিআই
economic-reporter
০৮:০৯ পিএম | ১০ ডিসেম্বর, ২০১৮

৬৬ জন তাঁতি পেয়েছেন জামদানির ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিসিক জামদানি শিল্পনগরী মিলনায়তনে এক অনুষ্ঠানে নিবন্ধন পাওয়া তাঁতিদের হাতে  সনদ তুলে দেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম।

৬৬ জন তাঁতি পেয়েছেন জামদানির ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিসিক জামদানি শিল্পনগরী মিলনায়তনে এক অনুষ্ঠানে নিবন্ধন পাওয়া তাঁতিদের হাতে  সনদ তুলে দেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম।

বিসিকের প্রিজম প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী নিবন্ধন সনদহীন কেউ বৈধভাবে জামদানি উৎপাদন ও বাজারজাত করতে পারবে না।

অনুষ্ঠানে শিল্পসচিব বলেন, জিআই চিহ্নিত জামদানি শিল্প এলাকায় প্রায় ৫ হাজার তাঁতি আছেন। এ সীমানায় অন্তর্ভুক্ত সব জামদানি তাঁতিকে পর্যায়ক্রমে জিআই নিবন্ধন সনদ প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, প্রিজম প্রকল্পের পরিচালক মাহবুবুর রহমান এবং পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর কিছু পণ্যের জিআই সনদ দিচ্ছে। তার মধ্যে জামদানি অন্যতম। অবশ্য জিআই সনদ পেতে সংশ্লিষ্টদের আগে আবেদন করতে হয়।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) যৌথভাবে তাঁতিদের মধ্যে জামদানির নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ বিতরণ করছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন