© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি খাতে ঋণ বৃদ্ধি বেসরকারি খাতকে চাপে ফেলবে: এফবিসিসিআই

শেয়ার করুন:
সরকারি খাতে ঋণ বৃদ্ধি বেসরকারি খাতকে চাপে ফেলবে: এফবিসিসিআই
own-reporter
০৯:২৩ পিএম | ০৩ আগস্ট, ২০১৯

সরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি করায় বেসরকারি খাত চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। শনিবার এক বিজ্ঞপ্তিতে আশঙ্কার কথা জানায় এফবিসিসিআই।

সরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি করায় বেসরকারি খাত চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

শনিবার এক বিজ্ঞপ্তিতে আশঙ্কার কথা জানায় এফবিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। সহজলভ্য ঋণ প্রবাহ ছাড়া কাঙ্ক্ষিত বিনিয়োগ ও শিল্পায়ন সম্ভব নয়। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ায় এ খাতে ঋণপ্রবাহ সংকুচিত হতে পারে, যা বিনিয়োগকে নিরুৎসাহিত ও বাধাগ্রস্ত করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় উচ্চ প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল ব্যাংকে এক অঙ্কের (সিঙ্গেল ডিজিট) সুদহার নিশ্চিত করা প্রয়োজন। এখনো প্রায় সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সুদের হার এক অঙ্কের ওপরে রেখেছে।

দীর্ঘদিন যাবৎ এ দুর্বিষহ বোঝা বিনিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে। ব্যাংকিং ব্যবস্থাকে আরও দক্ষ এবং বিনিয়োগবান্ধব করতে খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টা আরও বাড়াতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে। এতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ, যা ২০১৮-১৯ অর্থবছরে ধরা হয়েছিল সাড়ে ১৬ শতাংশ। অন্যদিকে সরকারি খাতে ঋণপ্রবাহের লক্ষ্য বাড়িয়ে ২৪ দশমিক ৩ শতাংশ ধরা হয়েছে, যা গত বছর ছিল ১০ দশমিক ৯ শতাংশ।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন