© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে ৬ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

শেয়ার করুন:
ঈদে ৬ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর
own-reporter
০৭:১২ পিএম | ১০ আগস্ট, ২০১৯

পবিত্র ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম রোববার থেকে টানা ছয় দিন বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন, ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ আগস্ট থেকে স্বাভাবিক কার্যক্রম চলবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আব্দুল হামিদ জানান, দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন