ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্ক গ্রামীণফোনের  

মোবাইল অপারেটর গ্রামীণফোন ওকলা টেস্টে ‘দ্রুততম মোবাইল নেটওয়ার্ক’ এর স্বীকৃতি পেয়েছে। ‘ওকলা’ হচ্ছে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিষ্ঠান।

ওকলা পরিচালিত নিরীক্ষায় ২০১৯ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এ স্বীকৃতি পান বলে রোববার এক বিবৃতিতে জানায় গ্রামীণফোন।

বিবৃতিতে বলা হয়, ‘স্পিডটেস্ট অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচনের জন্যে ‘স্পিড-স্কোর’ প্রক্রিয়ায় মোবাইল অপারেটরদের ডাউনলোড এবং আপলোড স্পিড পরীক্ষা করার মাধ্যমে নেটওয়ার্ক স্পিড পারফরম্যান্সের ক্রম নির্ণয় করা হয়। গত ২০১৮ সালে ৯ দশমিক ২৫ স্কোর নিয়ে বিজয়ী হয় এবং এ বছর ১০ দশমিক ৬০ স্কোর অর্জন করে গ্রামীণফোন।

গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, এই পুরস্কার তারা গ্রাহকদের প্রতি উৎসর্গ করছেন। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তারা কাজ করছেন ।

বিআরটিসির সাম্প্রতিক সময়ে আরোপিত বিধিনিষেধ সত্ত্বেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ওকলার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেমি স্টিভেন বলেন, এ বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে গ্রাহকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা ‘স্পিডটেস্ট’ পরীক্ষার ফলাফল চুলচেরা বিশ্লেষণে অনবদ্য পারফরম্যান্স করার কারণেই এই স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন।

২০১৯ সালের জুন মাস পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দাঁড়ায় ৭ কোটি ৫৩ লাখ। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক আধুনিকায়ন ও ৪জি সেবা সম্প্রসারণে ৩৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026