চিনিকলে ভুট্টার তেল ও শিল্পজাত পণ্য উৎপাদনের পরামর্শ

দেশীয় চিনি শিল্পকে লাভজনক করতে চিনি কলসমূহে চিনির পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ভুট্টা থেকে তেল ও অন্যান্য শিল্পজাত পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে বলেছেন জার্মান বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান হেনকেল ড্রাইং অ্যান্ড সেপারেশন গ্রুপের একটি বিশেষজ্ঞ দল এসব পরামর্শ দেন। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

হেনকেল গ্রুপের পরিচালক উইলিয়াম ক্রেইগ বলেন, অত্যাধুনিক জার্মান প্রযুক্তির মাধ্যমে জ্বালানি সাশ্রয় করে ইক্ষু ও বিট থেকে অধিক পরিমাণ চিনি উৎপাদন করা সম্ভব। চিনি উৎপাদনের পাশাপাশি অ্যালকোহল, বায়োফার্টিলাইজারসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে চিনি শিল্পকে লাভজনক করা যায় বলে জানান ক্রেইগ।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, চিনি শিল্পকে লাভজনক করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চিনি ছাড়াও চিনি কলসমূহে অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদন করে এ খাতকে লাভজনক করতে চায় সরকার।

চিনি কলসমূহের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত দিকসমূহ বিস্তারিত তুলে ধরে শিল্প মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণের জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী।

এ সময় শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026