© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামনের মানুষ পেছনে কেন?

শেয়ার করুন:
সামনের মানুষ পেছনে কেন?

বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ

entertainment-desk
০৬:৫৪ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারের এই সময়টা বেশ কাটছে নায়িকার। সর্বশেষ সালমানের নায়িকা হয়ে গেলো বছর ‘রেস থ্রি’ছবিতে দেখা গিয়েছিল নায়িকাকে। এরপর থেকে জনপ্রিয়তার যেন শীর্ষে অবস্থান করছেন তিনি।

বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারের এই সময়টা বেশ কাটছে নায়িকার। সর্বশেষ সালমানের নায়িকা হয়ে গেলো বছর ‘রেস থ্রি’ছবিতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে যেন জনপ্রিয়তার শীর্ষেই অবস্থান করছেন তিনি।

তবে এমন জনপ্রিয়তার মাঝেও তার একটি ছবি ভাবিয়ে তুলছে জ্যাকুলিন ভক্তদের। ঘটনা হল, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। তাতে দেখা গেছে, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিটি দেখার পর থেকে হতাশা যেন বাড়ছে জ্যাকুলিনপ্রেমিদের।

এদিকে, এরই মধ্যে ছবিটির নিচে ঝড়ও তুলেছেন ভক্তরা। কেউ কেউ ক্যামেরার পেছনে জ্যাকুলিনকে দেখে লিখেছেন, কী ব্যাপার, ক্যামেরার সামনের মানুষ পেছনে কেন? এই জায়গায় তোমাকে মানাচ্ছে না।

জ্যাকুলিন

অবশ্য এই ছবি দেখে অনেকেই আবার প্রশংসাও করেছেন। লিখেছেন, আগে সামনে এখন পেছনে কাজ করবে জ্যাকুলিন। অনেকদিন তোমাকে নায়িকা হিসেবে দেখেছি, এখন তোমার পরিচালনার ছবি দেখতে চাই।

এদিকে, ভারতীয় গণমাধ্যমও খবর ছাপিয়েছে ছবিটি দেখে। কিছু কিছু গণমাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছে, তাহলে কি এবার ক্যামেরার পেছনে কাজ করছেন জ্যাকুলিন? এরপর অবশ্য মুখ খুলেছেন নায়িকা। বললেন, বিষয়টা মোটেও তেমন নয়। একটি ফটোশুটের জন্য মূলত এমন পোজ দিয়েছি।

শ্রীলংকার নাগরিক জ্যাকুলিন দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করে আসছেন। মাঝে ‘এক দো তিন’ -মাধুরীর ‘সিগনেচার’ পারফরমেন্সের রিমেকেও দেখা গেছে তাকে। সামনে আবারও দেখা যাবে ‘কিক-২’ ছবিতে ফের সালমান খানের সঙ্গে। এই ছবিটি পরিচালনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন