© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় স্বামীর ঘরে প্রথমবার মা হচ্ছেন রুমানা

শেয়ার করুন:
তৃতীয় স্বামীর ঘরে প্রথমবার মা হচ্ছেন রুমানা

মডেল-অভিনেত্রী রুমানা খান

zahinn-khan
১১:০৭ এএম | ০৯ অক্টোবর, ২০১৯

মডেল ও অভিনেত্রী রুমানা খান। ব্যক্তিগত জীবনে কয়েকবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। শেষ ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমান নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন রুমানা। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এই অভিনেত্রী।

আগের দুই সংসারে সন্তানের মুখ দেখেননি রুমানা। মা হওয়ার আগেই আলাদা হয়ে যান তিনি। তবে নায়িকার সুসংবাদ আসলো তৃতীয় স্বামীর ঘরে এসে। এবার ঠিকই মা হতে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ছবি পোস্ট করে সেই তথ্য জানিয়েছেন আরেক অভিনেত্রী বন্যা মির্জা।

গত কিছুদিন আগে অভিনেত্রী বন্যা মির্জা গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি দেখা করেছেন নায়িকা রুমানার সঙ্গে। সেসময়ের ছবি শেয়ার করে সুসংবাদটি দিয়ে দিলেন বন্যা মির্জা।

জানা গেছে, চলতি বছরের নভেম্বরে কন্যা সন্তানের মা হবেন রুমানা।

ফাইল

কন্যা সন্তান হওয়ার তথ্য জানিয়ে রুমানা বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে বলেন, আল্লাহর অশেষ রহমতে কন্যা সন্তানের মা হতে চলেছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমার মেয়ে সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীর আলো দেখতে পারে। আমি মা হওয়ার খবরে ভীষণ খুশি। সবাই আমার জন্য ও মেয়ে-স্বামীর জন্য দোয়া করবেন।

রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশি দিন টেকেনি। পরে আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। তার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি এলিন রহমানকে বিয়ে করেন। তবে এলিনেরও রুমানা প্রথম স্ত্রী নন, এটি তার দ্বিতীয় বিয়ে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। সর্বশেষ ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করতে দেখা যায়। এরপর একেবারে গায়েব হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন