‘গাল্লি বয়’ রানার পড়াশোনার খরচ দিবে সরকার

সরকারের পক্ষ থেকে র‍্যাপ গানের ক্ষুদে গায়ক 'গাল্লিবয়' খ্যাত রানা মৃধার পড়াশোনার খরচও বহন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া রানা ও তার আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক ভিডিও ক্যামেরা উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’তে ১৬ অক্টোবর এই তথ্য জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রথমবারের মতো কনসার্টেও অংশ নেন রানা মৃধা ও তবীব মাহমুদ।

জুনাইদ আহমেদ পলক বলেন, ওদের প্রথম গানটি দেখে আমি তবীবকে প্রশ্ন করি, এটি সাদাকালো কেন? ওর উত্তর ছিল, তার কাছে যে ক্যামেরা ছিল এর রেজ্যুলেশন এতটাই কম যে, ভিডিওটি কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছিল। তাই সাদাকালো করে দিতে হয়েছে। তবে আমি বলব, এরপর থেকে তাদের গানের কোয়ালিটি আরও ভালো হবে। অল্প দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটি অত্যাধুনিক ক্যামেরা রানা ও তবীবকে উপহার দেব।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত করে বলতে চাই, রানার মতো আর কোনও পথশিশু পথে যেন না থাকে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রানার পড়াশোনার সব খরচ আমরা বহন করব। ওর যা লাগে সব কিছু আমরা দেখব।

শনিবার রাতে তবীব মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যামেরা আর রানার পড়াশোনার দায়িত্ব নেয়া হবে বলে আমাকে জানানো হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

গাল্লিবয়’ রানার বসবাস ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই সারাদিন ঘুরে বেড়াতে দেখা যেত তাকে। ক্যাম্পাস ঘুরে বেড়ানো আর দশটা পথশিশুর মতোই ছিল রানার জীবন। কথায় কথায় চলতি বছরের গেল মে-জুন মাসের দিকে রানার সঙ্গে পরিচয় হয় ঢাবি শিক্ষার্থী তবীবের। রানার র‍্যাপ গান গাওয়ার প্রতিভা দেখে তাকে নিয়ে কাজে নেমে পড়েন তবীব। রানাকে নিয়ে প্রথম ‘গাল্লি বয়’ নামে একটি র‌্যাপ সংগীত নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদ। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এরপর এই জুটি আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এবার সর্বশেষ এসেছে তাদের নতুন গান ‘হিপহপ পুলিশ’। বর্তমানে শ্রোতাদের কাছেও দারুণ জনপ্রিয় এই জুটি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026