শুভ জন্মদিন নন্দিত লেখক-কিংবদন্তী নির্মাতা

বাংলা সাহিত্যের নন্দিত লেখক ও কিংবদন্তী নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী আজ (বুধবার)।

তিনি একাধারে বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান রচনা করে পাঠক ও দর্শকের কাছে ছিলেন সমানভাবে সমাদৃত। তবে তিনি আজ নেই। আমাদের জন্য রেখে গেছেন তার সৃষ্টি সম্ভার।

মরণঘাতী ক্যান্সারে জীবনাবসানের পর এটি হুমায়ূন আহমেদের ৮ম জন্মদিন।

১৯৪৮ সালের আজকের এই দিনে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্ম হয় তার। হুমায়ূন আহমেদের ডাক নাম ছিল কাজল। বাবার রাখা প্রথম নাম শামসুর রহমান হলেও পরে তার বাবা ছেলের নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ।

হুমায়ূনের বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হুমায়ূন আহমেদ পাঠ শেষে ওই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। এক পর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন।

১৯৭২ সালে হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয়। যেটি পাঠক মহলে এতটাই নন্দিত হয়েছিল যে এরপর আর পেছনে তাকাতে হয়নি এই লেখককে। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। আমৃত্যু সেই জনপ্রিয়তার স্রোতে ভাটার টান পড়েনি তার।

হুমায়ূন আহমেদের বিটিভির ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’র মধ্য দিয়ে নাট্যকার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন ১৯৮৮ সালে। এরপর ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’র মতো ধারাবাহিক নাটকের মাধ্যমে সারাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেন।

হুমায়ূন আহমেদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। প্রায় দুই দশকে তিনি আটটি সিনেমা নির্মাণ করেছেন। এই ৮টি ছবি হল- ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও সবশেষে ‘ঘেটুপুত্র কমলা’।

হুমায়ূন আহমেদ তার অনবদ্য রচনা, চিত্রনাট্য ও পরিচালনার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার।
এরমধ্যে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, শিশু একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জয়নুল আবেদীন স্বর্ণপদকসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই লেখক-নির্মাতা।

আজ থেকে আট বছর আগে ২০১২ সালের ১৯ জুলাই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে ইন্তেকাল করেন হুমায়ূন আহমেদ। কিন্তু এখনো বাংলাদেশের সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক তিনি। অমর একুশে বইমেলায় এখনো বিক্রির শীর্ষে থাকে তার লেখা বই।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
আন্দোলনকারীদের পেটানোর নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026