© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলতেকিনের পর নববধূর সাজে হুমায়ূন স্ত্রী শাওন! (ছবি ভাইরাল)

শেয়ার করুন:
গুলতেকিনের পর নববধূর সাজে হুমায়ূন স্ত্রী শাওন! (ছবি ভাইরাল)

মেহের আফরোজ শাওন

entertainment-reporter
০৪:৫৫ পিএম | ২৯ নভেম্বর, ২০১৯

প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খানের বিয়ের খবরের পর এবার নববধূর সাজে ভাইরাল হলো হুমায়ূন আহমেদের আরেক স্ত্রী অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওনের ছবি।

প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খানের বিয়ের খবরের পর এবার নববধূর সাজে ভাইরাল হলো হুমায়ূন আহমেদের আরেক স্ত্রী অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওনের ছবি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর ) দুপুরে বিয়ের সাজে ছবি পোস্ট করেন মেহের আফরোজ শাওন।

ছবিটির ক্যাপশনে তিনি রবীন্দ্রসংঙ্গীতের কয়েকটি লাইন লিখেন, ‘ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি/ চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী/ কেহ জানিবে না মোর গভীর প্রণয়/ কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।/ আপনি আজিকে যবে শুধাইছ আসি/ কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।’

এদিকে শাওন এই ছবিটি পোস্ট করায় তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কী হুমায়ূনের প্রথম স্ত্রীর পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দ্বিতীয় স্ত্রী শাওনও?

অবশ্য ছবিটিতে মেকওভার ও আলোকচিত্রীর নাম রয়েছে। এতে বুঝা যাচ্ছে, এটি একটি ব্রাইডাল ফটোশুটের ছবি। জাহিদ খান মেকওভারের ফেসবুক পেজেও শাওনের বধূ বেশে ছবি পোস্ট করা হয়েছে।

এদিকে জাহিদ খান মেকওভার ছবির ক্যাপশনে লিখেছে, ‘আবারও নববধু রূপে মেহের আফরোজ শাওন। ছবিগুলো তুলেছেন ব্রাইডাল ফটোগ্রাফার এম এইচ বিপু।’

মেহের আফরোজ শাওন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, ‘আমার আছে জল’ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের অনেক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন