এন্ড্রু কিশোরের পাশে অনন্ত ও জলের গান

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও গানের ব্যান্ড জলের গান।

এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তায় দুই লাখ টাকা দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। 

অন্যদিকে একই দিন চ্যানেল আই আয়োজিত ব্যান্ড ফেস্টে জলের গান হঠাৎ করেই ১ লাখ টাকা উপহার দেওয়ার কথা ঘোষণা করেন।

এর আগে রাজধানীর চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে চলছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। দেশীয় গানে ভিন্নতা ও দেশীয় যন্ত্র ব্যবহারকে উৎসাহিত করার প্রয়াস চালিয়ে যাওয়ায় জলের গানকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা উপহার দেওয়া হয়। এ সময় মঞ্চে জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ এই উপহার উৎসর্গ করেন প্রয়াত বারী সিদ্দিকী ও আইয়ুব বাচ্চুকে। পাশাপাশি পাঁচ লাখ টাকা থেকে এক লাখ টাকা ভালোবেসে শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোরকে উপহার দেয়ার ঘোষণা দেন তিনি।

অন্যদিকে প্রযোজক-নায়ক অনন্ত জলিল সবসময়ই শিল্পীদের পাশে থেকেছেন। সেই জায়গা থেকে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন খানের হাতে ২ লাখ টাকা তুলে দেন তিনি।

প্রসঙ্গত, এন্ড্রু কিশোর বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে তার। আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এরই মধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। তার চিকিৎসায় এখনও দুই কোটিরও বেশি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবার।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনামা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026