© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিগগির ‘সিঙ্গেল’ কাউকে বিয়ে করবেন অপু!

শেয়ার করুন:
শিগগির ‘সিঙ্গেল’ কাউকে বিয়ে করবেন অপু!

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস

entertainment-reporter
১২:৩৫ পিএম | ০৮ ডিসেম্বর, ২০১৯

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন অনেকদিন ধরে। তবে সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছেন নায়িকা নিজেই। অপু বিশ্বাস জানালেন, শিগগির দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন অনেকদিন ধরে। তবে সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছেন নায়িকা নিজেই।

অপু বিশ্বাস জানালেন, শিগগির দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে অপু জানালেন, হ্যা, বিয়ের ব্যাপারে পরিবার থেকে অনেক চাপ আছে। বিয়ে তো একটা সময় করতেই হবে। এভাবে তো একা থাকা যাবে না। তবে শুধু পরিবারের দোহাই দেব না, আমি নিজেও বিয়ের প্রয়োজন অনুভব করছি।

এর আগে, ফেসবুক ও কিছু গণমাধ্যমে অপুর বিয়ের গুঞ্জন উঠেছিল একজন হিন্দু ছেলে ও নায়ক বাপ্পীকে জড়িয়ে। কিন্তু সব খবরকেই উড়িয়ে দিয়েছেন অপু বিশ্বাস। 

তিনি দাবি করেছেন, ‘সিঙ্গেল’ (যার এখনো বিয়ে হয়নি) কাউকে বিয়ে করবেন।

প্রসঙ্গত, কাউকে না জানিয়ে ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর পুত্র আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু বিশ্বাস। এরপর শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপর থেকে একা থাকছেন দুজন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন