© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীর জন্য প্রতি রাতে যা করেন রানী

শেয়ার করুন:
স্বামীর জন্য প্রতি রাতে যা করেন রানী

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

entertainment-desk
১১:৩৪ এএম | ১১ ডিসেম্বর, ২০১৯

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। দর্শকদের জন্য বহু সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাদের জন্য কখনো পর্দায় উকিল সেজেছেন আবার কখনো পুলিশ হয়েছেন, কখনো খুব রোম্যান্টিক হয়ে নায়ককে চুমুও খেয়েছেন।

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। দর্শকদের জন্য বহু সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাদের জন্য কখনো পর্দায় উকিল সেজেছেন আবার কখনো পুলিশ হয়েছেন, কখনো খুব রোম্যান্টিক হয়ে নায়ককে চুমুও খেয়েছেন।

রানীর অভিনীত ‘হিচকি’ ছবিটি সর্বশেষ তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। এই ছবিটির পর আরও একবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে সেই রানীও স্বামীর জন্য নিজেকে সপে দিয়েছেন। বিয়ের পর থেকে স্বামীর কারণে তেমন একটা চলচ্চিত্রে নেই তিনি। এমনকি ক্যামেরার সামনে দাঁড়াতে স্বামীকেও সঙ্গে রাখেন রানী। বলা যায়, এখন স্বামী ছাড়া অন্য কিছুই ভাবতে পারেন না নায়িকা।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে তার দেয়া সাক্ষাৎকারও একই কথা বলে। সেখানে নায়িকা বলেন, আমি সিনেমার জন্য জীবনে যা করিনি তার চেয়ে বেশি কিছু করছি আমার স্বামীর জন্য। এমনকি নিজেকে একজন সুন্দরী নায়িকা হিসেবে ফুটিয়ে তুলতে যতটা না মেকআপ করেছি, তার চেয়ে বেশি সাজগোজ করি এখন প্রতিরাতে। শুধুমাত্র আমার স্বামীর জন্য।

রানী বলেন, আমার জীবনটা অন্য ১০ টা অভিনেত্রীর মত নয়। আমি স্বামী আদিত্য চোপড়ার জন্য প্রতি রাতে প্রস্তুত হই। আমি চাই, সে আমাকে সবচেয়ে সুন্দরী দেখুক। বিয়ের পর এটা করা সব স্ত্রীর জন্য জরুরি। তবে বাড়িতে থাকার সময় তেমন একটা মেকআপ আমি করি না। কিন্তু প্রতি রাতে আমার স্বামীর জন্য আমি এটা করি।

আসলে সারাদিন বাইরে পরিশ্রম করে একজন স্বামী যখন বাসায় ঢুকে তখন যদি দেখে বাড়ির পরিবেশ ভালো না, তার স্ত্রীকে বেশ বাজে দেখাচ্ছে, ওইসময় তার মনটা আরও খারাপ হয়ে যাবে। তাই স্ত্রীদের নিজেকে যেমন ঠিক থাকতে হয় তেমন বাড়ির পরিবেশও ভালো রাখতে হয়।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন