‘অভিনয়- প্রেম’ কোন সময় নেই ভাবনার, জানালেন কারণ
ভাবনা
অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। অনেকদিন ধরে ছোট ও বড় পর্দার কাজে পাওয়া যাচ্ছে না তাকে। তাহলে কী অভিনয় থেকে হারিয়ে গেছেন ভাবনা? বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে আলাপকালে ভাবনা বলেন, হারিয়ে যায়নি তবে পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এসময় তিনি আরও বলেন, পড়ালেখার জন্য ফোনে কথা, প্রেম কিছুই করতে পারছি না।
অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। অনেকদিন ধরে ছোট ও বড় পর্দার কাজে পাওয়া যাচ্ছে না তাকে। তাহলে কী অভিনয় থেকে হারিয়ে গেছেন ভাবনা?
বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে আলাপকালে ভাবনা বলেন, হারিয়ে যায়নি তবে পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এসময় তিনি আরও বলেন, পড়ালেখার জন্য ফোনে কথা, প্রেম কিছুই করতে পারছি না।
এদিকে নতুন বছরে (২০২০) ভাবনা নিজেকে বেশ সমৃদ্ধ করতে যাচ্ছেন। এরই মধ্যে তিনি শুরু করেছেন পড়ালেখা। এছাড়া এবারের বইমেলা আসছে ভাবনার নতুন বই। এর জন্য এখনো কিছু কাজ বাকি আছে। যা দ্রুত শেষ করতে চান অভিনেত্রী ভাবনা।

সবশেষ নতুন বছরের ব্যস্ততা নিয়ে ভাবনার ভাষ্য, ২০২০-এর শুরুতে আমার পরীক্ষা। এর আগে, লন্ডন স্কুল অব কমার্স-এ ভর্তি হয়েছি আমি। বছরটা শুরুই হচ্ছে ফাইনাল এক্সামে। আমারকে পাস করতেই হবে। সে প্রত্যয় নিয়ে পড়াশোনা শুরু করেছি।
এছাড়া কাজ নিয়ে ভাবনা বলেন, জানুয়ারিতে ‘বোকাভুত’ আর ‘গেল্লাছুট’ সিরিয়াল ও স্বল্পদৈর্ঘ্যের কাজও শুরু করেছি। সব মিলিয়ে নিজের জন্য কোন সময় নেই আমার।
টাইমস/জেকে