নায়কের পেছনে বাইকে ঘুরছেন মাহি, ভিডিও ভাইরাল

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। এক নায়কের পেছনে বাইকে চড়ে ঘুরছেন তিনি! সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চিত্রনায়ক সাইমন মোটরসাইকেল চালাচ্ছেন আর পেছনে বসে আছেন মাহি। উৎসুক জনতা তাদের পেছন পেছন দৌড়াচ্ছে।

এ প্রসঙ্গে নায়িকা মাহি জানান, সাইমনকে নিয়ে বাইকে ঘুরা হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং চলাকালীন সময়ে।

তিনি বলেন, এটা আসলে গত পড়শু দিনের ঘটনা। শুটিং শেষ করে আমরা হাউজে ফিরছি। রাস্তাটা ছোট, গাড়ি নিয়ে যাওয়া যায় না। তাই মোটরসাইকেলে করে আমরা রওনা হয়েছিলাম। আমাদের দেখে সেখানকার ছেলেরা মোটরসাইকেলের পিছু নিয়েছিল।

মাহি আরও বলেন, গতকালই শেষ হয়েছে ‘আনন্দ অশ্রু’র শুটিং। শেষ লটে ৬ দিন শুটিং করেছি আমরা। এই কাজে গতকাল কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরেছি।

এর আগে ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জে শুরু হয়েছিল সাইমন-মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’র শুটিং। এবার কিশোরগঞ্জের নিকলী হাওর এলাকায় শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ছবির পুরো কাজ। ছবির গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক।

সাইমন-মাহি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মারুফ আকিব, চিকন আলী, নুসরাত জাহান পাপিয়া, জয় চৌধুরী, সীমান্ত।

ছবিটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানান, আসছে পহেলা বৈশাখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আনন্দ অশ্রু’।

ভিডিওটি দেখুন এখানে

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026