বিয়ের আগেই স্বামী-সন্তান ছিল শুভশ্রীর?
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টালিউড শীর্ষ নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে কলকাতার সফল পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। এখন সুখের দাম্পত্য অতিবাহিত করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কিন্তু ঠিক এমন সময় খবর এলো, দেড় বছর আগে মা হয়েছিলেন নায়িকা। ঘটনা হল, শুভশ্রী রাজকে বিয়ে করছেন ১ বছরই হয়নি। এর মধ্যে দেড় বছরের সন্তান এলো কোত্থেকে? আর সেই সন্তানের বাবাই বা ছিলেন কে?
এরপর থেকে জোর গুঞ্জন, তাহলে শুভশ্রীর স্বামীও ছিল?
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পুত্রকে বুকে জড়িয়ে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী। বিয়ের এক বছরের মধ্যেই দেড় বছর বয়সের সন্তান!
ছবির ক্যাপশনে লিখা হয়- ‘প্রথম সন্তান’। এরপরই ভক্তদের কৌতুহল তৈরি হয়- তবে কি প্রথম বিয়ের আগেও গোপনে বিয়ে করেছিলেন শুভশ্রী। তার কি প্রথম কোনও সংসার ছিল।
ঘটনার মূল্য সত্যতা জানা গেল কিছুটা পরে। যে ছেলেটিকে কোলে নিয়ে চুমু খাচ্ছেন আদর করছেন সেই ছেলেটি মূলত শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের। দিদির ছেলেকেই ‘প্রথম সন্তান’ বলে সবাইকে চমকে দিয়েছিলেন নায়িকা।
ইতোমধ্যে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনরা যে যার মতো করে মন্তব্যও করছেন।
স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘ধর্মযুদ্ধ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন শুভশ্রী। ছবিটিতে শুভশ্রীর বিপরীতে আছেন সোহম। এর আগে মুক্তি পাওয়া ‘পরিণীতা’ ছবিতে ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শুভশ্রী।
টাইমস/জেকে