ভালোবাসা দিবসে শাকিবের ‘বীর’র মুক্তি, নাচবেন তিনি!
শাকিব খান
শীর্ষ নায়ক শাকিব খান। এবার ভালোবাসা দিবসে দর্শকদের কাছে দুটো কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। ওইদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘বীর’। যেটির প্রযোজনাও করেছেন শাকিব খান।
বাংলাদেশের সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এবার ভালোবাসা দিবসে দর্শকদের কাছে দুটো কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। ওইদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘বীর’। যেটির প্রযোজনাও করেছেন শাকিব খান নিজেই। এই সিনেমার মাধ্যমে দিবসটিতে দর্শক মাতাবেন শীর্ষ এ নায়ক।
একইদিন দর্শকদের জন্য উন্মুক্ত মঞ্চে নাচবেন শাকিব খান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে নতুন মেহেদি ফুড কোডের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। এ আয়োজনের শেষ দিন দর্শকদের সামনে নাচতে দেখা যাবে তাকে।
শুধু শাকিব নয় এদিন শোবিজের বেশ কয়েকজন তারকাও তার সঙ্গে আয়োজনে অংশ নেবেন।
এই প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার অর্ক সাহা বাংলাদেশ টাইমসকে বলেন, বিশেষ দিবসে তরুণ সমাজকে বিনোদন ও আনন্দ দিতে আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
শাকিব খানের উপস্থিতিতে আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হবে বলেও জানিয়েছেন অর্ক সাহা।
টাইমস/জেকে