© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ফ্রেমে ৬ তারকা, সংসার নেই কারোরই!

শেয়ার করুন:
এক ফ্রেমে ৬ তারকা, সংসার নেই কারোরই!

ফাইল ছবি

entertainment-reporter
০৪:২৯ পিএম | ১৯ মে, ২০২০

এক ফ্রেমে জনপ্রিয় ছয় তারকা। এতে দেখা গেছে, অভিনেতা-সংগীত শিল্পী তাহসান, মিথিলা, জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা, তার পাশে রেজার দ্বিতীয় স্ত্রী মিম রশিদ (মিথিলার বোন), অভিনেত্রী জেনি ও অপূর্বকে।

এক ফ্রেমে জনপ্রিয় ছয় তারকা। এতে দেখা গেছে, অভিনেতা-সংগীত শিল্পী তাহসান, মিথিলা, জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা, তার পাশে রেজার দ্বিতীয় স্ত্রী মিম রশিদ (মিথিলার বোন), অভিনেত্রী জেনি ও অপূর্বকে।

এদের মধ্যে ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন তাহসান-মিথিলা। তাদের ঘর আলোকিত করে আসে মেয়ে আইরা। কিন্তু এরপরেই ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি টানেন দু’জনেই।

এরপরে অবশ্য মিথিলার বিয়ে হলেও সংসার গড়েননি তাহসান। তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন।

ফ্রেমের আরেকজন জনপ্রিয় তারকা নির্মাতা অমিতাভ রেজা। তাকে বাবা-মা’র অমতে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী জেনি। তাদের সংসারও টিকেনি বেশিদিন। চার বছর পর আলাদা হয়ে যান তারা।

অপরদিকে অমিতাভ রেজার পাশে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলার বড় বোন মিম রশিদ। তার প্রেমে পড়েন অমিতাভ রেজা। মাত্র দুই বছরের মাথায় ভেঙ্গে যায় সেই সংসারও।

এদিকে কয়েকদিন আগে ৯ বছরের সংসারের ইতি টানেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং নাজিয়া হাসান অদিতি। তাদের ৯ বছরের সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তানও রয়েছে।

মূলত অপূর্ব-অদিতির ডিভোর্সের পরই ভাইরাল হয় এই ছবিটি। এতে যারাই উপস্থিত ছিলেন কাকতালীয়ভা‌বে তাদের কারোরই টিকে নাই সংসার।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন