© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় আক্রান্ত হলেন স্পর্শিয়া

শেয়ার করুন:
এবার করোনায় আক্রান্ত হলেন স্পর্শিয়া
entertainment-desk
০৫:৩৪ পিএম | ১৫ অক্টোবর, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শোবিজ তারকা ও মডেল স্পর্শিয়া। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শোবিজ তারকা ও মডেল স্পর্শিয়া। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত স্পর্শিয়া সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে স্পর্শিয়া গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহেই করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগের প্রবণতা আছে। যে কারণে একটু ভয়ে ভয়ে ছিলাম। এখন সুস্থ আছি। সকলের কাছে দোয়া চাই।

টাইমস/এসএন

মন্তব্য করুন