© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইফ-কারিনার ঘরে এলো নতুন অতিথি

শেয়ার করুন:
সাইফ-কারিনার ঘরে এলো নতুন অতিথি
entertainment-desk
০৫:২৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২১

বলিউড স্টার সাইফ-কারিনার ঘরে এসেছে নতুন অতিথি। নবাব পরিবার আলো করে আরও এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন কারিনা কাপুর।

বলিউড স্টার সাইফ-কারিনার ঘরে এসেছে নতুন অতিথি। নবাব পরিবার আলো করে আরও এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন কারিনা কাপুর।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন বাজরাঙ্গি ভাইজানের এই নায়িকা। মা ও নবজাতক সুস্থ আছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত বছর আগস্টে দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়েছিলেন সাইফ আলী খান। তার আগে ২০১৬ সালে প্রথম পুত্র সন্তান জন্ম দেন কারিনা। প্রথম সন্তানের নাম তৈমুর আলি খান। তৈমুরের বয়স এখন চার বছর। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনামে এসেছে এই নবাবজাদা।

প্রসঙ্গত, ২০১২ সালে বলিউড অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিনা কাপুর।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন