© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শনিবার রাত ৮টায় লাইভে জয়া আহসান

শেয়ার করুন:
শনিবার রাত ৮টায় লাইভে জয়া আহসান
entertainment-desk
০৭:০৪ পিএম | ২৭ এপ্রিল, ২০১৯

দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে শনিবার রাত ৮টায় লাইভে আসছেন। জয়ার সঙ্গে সরাসরি মুঠোফোনে কথা বলার এই সুযোগ তৈরি করে দিয়েছে যৌথভাবে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে শনিবার রাত ৮টায় লাইভে আসছেন।

জয়ার সঙ্গে সরাসরি মুঠোফোনে কথা বলার এই সুযোগ তৈরি করে দিয়েছে যৌথভাবে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

জয়ার সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে ভক্তরা যে কোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই পেয়ে যাবেন তাকে।

এ অনুষ্ঠান নিয়ে এক ভিডিও বার্তায় জয়া বলেন, ‘আমি আপনাদেরই জয়া আহসান। বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে।’

‘শনিবার রাত ঠিক ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি থাকব আপনাদের অপেক্ষায়।’

জয়া আহসান মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেছেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার পুরস্কার এবং আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন