ছেলের জন্য শুটিং বাতিল করলেন কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এই সময়ে এসে তেমন কোনো কাজ করছেন না তিনি। বিয়ের পর থেকে স্বামী সন্তানকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

তবে কাজ একেবারে করছেন না বললে ভুল হবে, পেশাগত কারণে ও বিভিন্ন সম্পর্ক রক্ষার্থে মাঝে মাঝে কাজে সরব হতে হয় কারিনাকে। এই যে কিছুদিন আগে ‘ভিড়ে দ্য ওয়েডিং’ ছবিতে কাজ করতে হয়েছে এই নায়িকাকে। শুধু মাত্র সম্পর্কের খাতিরে।

সম্প্রতি আরেকটি কাজের জন্য রাজি হয়েছিলেন কারিনা। ‘অ্যাংরেজি মিডিয়াম’ শীর্ষক চলচ্চিত্রে পুলিশ চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। তবে সম্পর্কের খাতিরে এই ছবিটিতে কাজ করার কথা থাকলেও মায়ার বন্ধনের কাছে হেরে গেলেন কারিনা। জানালেন, ছবিটির শুটিং চলাকালে সময় দিতে পারবেন না তিনি। আর বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির প্রযোজক দিনেশ ভাইজান।

কথা ছিল চলতি বছরের জুনে লন্ডনে ছবিটির শুটিং শুরু হবে। কারিনাও রাজি ছিলেন। তবে হঠাৎ তিনি মত পরিবর্তন করলেন। বললেন, তৈমুরের জুনে ভ্যাকেশন শুরু হবে। তার ওপর একাধিক কাজ হাতে থাকায় ঠিকঠাক মতো তাকে সময় দিতে পারছি না। তাই ওই সময় ছেলেকে সময় দিতে চান তিনি। এই মুহূর্তে কারিনা ‘গুড নিউজ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

হোমি অ্যাডজানিয়া পরিচালিত ‘অ্যাংরেজি মিডিয়াম’ ২০১৭ সালের সুপারহিট সিনেমা ‘হিন্দি মিডিয়াম’র সিক্যুয়েল। এতে মিষ্টি দোকানদার চম্পক জি’র চরিত্রে ইরফান খান অভিনয় করছেন। আর অভিনেত্রী রাধিকা মাদান তার মেয়ের চরিত্রে অভিনয় করছেন। সেই ছবিতেই মূলত কারিনার অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন তিনি তা ‘না’ করছেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026