© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাফিয়ার কী হবে?  

শেয়ার করুন:
রাফিয়ার কী হবে?   
entertainment-reporter
০৭:৪৮ পিএম | ০২ মে, ২০১৯

ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সায়মন! যে কিনা রাফিয়ার পুরনো প্রেমিক। সে (রাফিয়া) সায়মনকে দেখতে পেলেও আরিয়ান (স্বামী) তাকে খেয়াল করে না। তবে সায়মনকে দেখে রাফিয়া খুব ভয় পেয়ে যায়। কারণ বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় বেশ চুটিয়ে প্রেম করতেন তারা।

তৌসিফ মাহবুব ও সাফা কবির। ছোট পর্দায় বহুদিন ধরে কাজ করে আসছেন তারা। কখনো দেশে কখনো বিদেশে আবার কখনো জুটি বেধে স্বল্প দৈর্ঘ্য সিনেমায়ও অভিনয় করেছেন দু’জনে।

এদিকে, সম্প্রতি আরো একটি ভিন্নধর্মী গল্পে পাওয়া গেছে তৌসিফ ও সাফাকে। নাম ‘রাফিয়ার দিনগুলো’। নাটকটির গল্পে দেখা যাবে, রাফিয়া ও আরিয়ানের বিয়ে হয়েছে। এরপর প্রথম দিনগুলো দু’জনে কাটাতে চান থাইল্যান্ডে। সে অনুযায়ী বিয়ের পর মধুচন্দ্রিমায় দু’জনে মিলে বেড়াতে যান থাইল্যান্ডের পাতায়ায়। সেখানে গিয়ে বিপত্তি ঘটে রাফিয়ার জীবনে।

রাফিয়া যখনই হোটেলে উঠতে যাবে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সায়মন! যে কিনা রাফিয়ার পুরনো প্রেমিক। সে (রাফিয়া) সায়মনকে দেখতে পেলেও আরিয়ান (স্বামী) তাকে খেয়াল করে না। তবে সায়মনকে দেখে রাফিয়া খুব ভয় পেয়ে যায়। কারণ বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় বেশ চুটিয়ে প্রেম করতেন তারা।

এদিকে, রাফিয়ার চিন্তা হল, কেন সায়মন এত দূর পাড়ি দিয়ে তাদের পিছু নিল? এরপর আরো ভীত হয়ে পড়ে রাফিয়া, কারণ এক সময় এসে সায়মনের সঙ্গে পরিচয় হয় আরিয়ানের। বিষয়টা সে কোনভাবেই মেনে নিতে পারছিলেন না। তাহলে এখন কী করবে রাফিয়া? সে কী তার স্বামীকে সব বলে দেবে? নাকি ছাপিয়ে যাবে? মূলত এমনই ভিন্নগল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি‌‌।

এতে তৌসিফ ও সাফা ছাড়াও আরো অভিনয় করেছেন ফারহাদ বাবু ও রাকিব। রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এটি ৩ মে শুক্রবার রাত ৯টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।

 

টাইমস/জেকে/এমএস 

মন্তব্য করুন