© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেত্রী তমার শেষ কথা : মরিলে কান্দিস না....

শেয়ার করুন:
অভিনেত্রী তমার শেষ কথা : মরিলে কান্দিস না....
entertainment-desk
১০:০৬ এএম | ০৯ মে, ২০১৯

আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী তমা খান। তিনি মেন্টাল, বসগিরি, ধ্যাততেরিকি ছবির নির্মাতা শামীম আহমেদ রনির স্ত্রী।

বুধবার রাতে রাজধানীর আদাবরে নিজের বাসায় তমা আত্মহত্যা করেন বলে আদাবর থানার এসআই আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, আদাবর ১২ নং রোডের বাসা থেকে তমার স্বজনরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও বুধবার বিকালে ফেসবুকে তমা একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি স্বামী শামীম আহমেদ রনিসহ কয়েকজনের সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন। আর স্ট্যাটাসে লেখেন, 'মরিলে কান্দিস না, আমার দায়!'

থিয়েটার ও ছোট পর্দার সঙ্গে যুক্ত তমা খান ২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা রনিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের বছর কয়েকের মধ্যেই রনি ও তমার দাম্পত্যকলহ শুরু হয়।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন