‘সমালোচনা না করে ভালো একটি সিনেমা বানিয়ে দেখান’

ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘পাসওয়ার্ড’। সিনেমাটি মুক্তির পর থেকে বেশ সাড়াও পাচ্ছেন শাকিব খান। দেশের প্রায় ১৭৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। শাকিব খানের সিনেমা বলে এর প্রায় প্রত্যেকটি প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে ছবিটি।

মালেক আফসারী পরিচালিত শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ঈদে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’। এতে শীর্ষ নায়ক ও ইমন দুজনই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া এতে শাকিবের নায়িকা ছিলেন খবর পাঠিকা থেকে সিনেমায় আসা বুবলী। আরো ছিলেন মিশা সওদাগর, অমিত হাসানসহ অনেকেই।

এদিকে ছবিটিতে বিপত্তি বেঁধেছে একটি বিষয় নিয়ে। সেটি হলো, ‘পাসওয়ার্ড’ নাকি দক্ষিণ কোরিয়ান নির্মাতা চ্যাং পরিচালিত ‘দ্য টার্গেট’ এর বেশকিছু অংশের সঙ্গে মিলে যাচ্ছে। এ নিয়ে গত ক’দিন ধরেই সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও শোরগোল চলছে। অথচ নির্মাতা মালেক আফসারী ছবিটি মুক্তির আগে ঘোষণা দেন যে, ‘পাসওয়ার্ড’ এর সঙ্গে অন্য কোনো ছবির মিল পেলে তাকে তিনি ১০ লাখ টাকা দেবেন!

এই বিষয়ে গত মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে পরিচালক লিখেন, ‘পাসওয়ার্ড’ সিনেমার গল্প যে নকল তা আমি জানতাম না। এর জন্য আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি এক কথার মানুষ, ১০ লাখ টাকা দেব বলেছি, অবশ্যই দেব। আর আমি এই মুহূর্তেই চলচ্চিত্র থেকে অবসরের ঘোষণা দিলাম। তবে স্ট্যাটাসটি দেয়ার কিছুক্ষণ পরই আবার মুছে ফেলেন তিনি।

এদিকে, এরই মধ্যে স্ক্রিনশটটি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এবার ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। তিনি বলেন, দেশের মানুষ ভালো কাজ চায়। আর এই ছবিটি দর্শকদের পছন্দের একটি কাজ, যা এরই মধ্যে সিনেমা হলগুলোর অবস্থা দেখে বুঝা গেছে। এমনকি ছবিটি দেখে অনেকে বিভিন্নভাবে বাহ বাহ জানিয়েছে। শুধু বাংলাদেশ থেকে নয়, এর প্রশংসা আমি কলকাতা থেকেও শুনেছি। যদিও বা সেখানে ছবিটি মুক্তি পায়নি। তারপরেও এখানকার দর্শকদের সাড়া দেখে তারাও ছবিটির প্রশংসা করছেন। এটাই অনেক বড় পাওয়া।

তিনি আরো বলেন, পাসওয়ার্ড ছবিটি শুধু সিঙ্গেল স্ক্রিন না, মাল্টিপ্লেক্সেও ভালো চলছে। আর একটি ছবির কিছু অংশ অন্য সিনেমার সঙ্গে মিলতেই পারে, এটা খুব স্বাভাবিক। আসলে সমালোচনা করা আমাদের পেশা হয়ে গেছে। খুব ভালো হয়, যদি সমালোচনা না করে নতুন একটি সিনেমা বানিয়ে দেখাতে পারেন।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img
ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026
img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026